কেন মেঘ আসে - পর্ব ২
ফয়সালের মেজাজ খিটখিটে হয়ে আছে। তার বয়স চল্লিশ। দিন দিন মনে হচ্ছে তার মেজাজ আরো খারাপ হচ্ছে। কিন্তু বাসায় ডুকে তার মন ভাল হয়ে গেল। তার খাটে রাত্রি ঘুমাচ্ছে। রাত্রিকে দেখে সে যতটা না খুশি হয়েছে তার চেয়ে বেশি অবাক হয়েছে। রাত্রির শাড়ি এলোমেলো, শাড়ির নিচে সে কিছুই পরেনি। রাত্রি কখন এভাবে শুয়ে থাকবে সে ভাবতে পারেনি। ফয়সালের মনে হল মেয়েটা দিন দিন অদ্ভুত হয়ে যাচ্ছে। সে রাত্রিকে ধাক্কা দিয়ে ডাকল। -রাত্রি -হু -কখন এসেছ? -হু -তুমি আসবে আমাকে বললেই পারতে, আমি স্টেশনে গাড়ি নিয়ে চলে যেতাম। নৌকায় এসেছ? -হু -এতো রাতে একা একা এসেছ কিভাবে? -হু রাত্রি ঘুমের ঘোরে হু হু করছে। সে জেগে থাকতে কিছুক্ষণ গল্প করা যেত। ফয়সালের মনে হল রাত্রির মুখটা আগের থেকে ছোট হয়ে গেছে। সে কি খাওয়াদাওয়া ঠিক মত করছে না? নাকি বড় কোন অসুখ থেকে মাত্র সেরে উঠেছে। কথাটা মনে করে রাত্রিকে অবশ্যই জিজ্ঞেস করতে হবে। সে হাতমুখ ধুয়ে নিচতালায় রাতের খাওয়া খেতে গেল। এখন রাত দুইটা বাজে। কিন্তু বাসায় সব কাজের লোক জেগে আছে। তারা জানে বড় সাহেব এখনো খায়নি। ফয়সাল খেতে খেত...