পোস্টগুলি

জানুয়ারি, ২০১৭ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

যদি মন কাঁদে তুমি চলে এসো এক বরষায়

ছবি
                                                             

সরি স্নেহা

স্নেহাও মাঝে মাঝে এভাবে তাকিয়ে থাকতো। যখন আমরা একসাথে ঘুরতে যেতাম। অনেক আবদারও করত অবশ্য। তবে লিজার মাঝে তেমন কিছুর আভাস দেখা যাচ্ছে নাহ। একটু পর পরই মোবাইলের দিকে তাকাচ্ছে। বোধয় কারো সাথে ম্যাসেজিং করছে। স্বামী হিসেবে আমার এখন জিগ্যেস করা উচিত। কিন্তু ইচ্ছে করছে না। সমস্ত স্নায়ুকোষ এখন একযোগে বিদ্রোহ করে চলছে স্নেহাকে নিয়ে ভাবার জন্য। অনেকদিন পর তার কথা মনে পড়ল। প্রায় চার বছর।সাইকোলজি বলে অপরাধী বারবার তার অপরাধ প্লেইসে ফিরে আছে। ১০ বছর, ৫ বছর বা ১ বছর পরই হোক না কেন, ফিরে আসে। আমার ক্ষেত্রে সময়টা চার বছর। বাহিরে বৃষ্টি পরা আরাম্ভ হয়েছে। রেস্টুরেন্টের ভিতর থেকে দেখতে তেমন একটা ভাল লাগছে না। তবুও খারাপ না। বৃষ্টিতে প্রকিতি যেন নতুন করে প্রান ফিরে পায়। সতেজ হয়ে উঠে চারপাশ। হঠাৎ মনটা খারাপ হয়ে উঠল। সেটা বৃষ্টির কারনেই হোক নাহয় স্নেহার কারনে।আসলে বাচ্চাটার সাথে আমি এমনটা না করলেও পারতাম। সেতো আমাদেরই সন্তান ছিল। আমাদের ভালবাসায় তৈরি। স্নেহার কথাগুলো সেদিন আমার ভাল্লাগেনি। তবে আজ কেন জানি মনে করে ভাল লাগছে। পাশের টেবিলে দুজন কপোত-কপোতী উচ্চস্বরে কথা বলছে। তার বেশিরভাগটাই এদিকে ভেসে আসছে। ম...