বৃত্তবন্ধি
বছর চারেক আগে মিরা নামক এক তরুণীর সাথে আমার পরিচয় হয়েছিল। তরুণী আমাকে দেখলে দূর থেকে ছুটতে ছুটতে আসত। এসে জিজ্ঞেস করত “স্যার, ভাল আছেন”? আমি বিরক্ত হতাম। কিন্তু আমার সেই বিরক্তি কখন মিরা বুঝতে পারত না। হেসে হেসে আমার সাথে কথা বলত। এ নিয়ে ভেতরে ভেতরে টিচার্স রুমে কথা বার্তা চলত। আমি সবই বুঝতে পারতাম এবং প্রচণ্ড বিরক্ত হতাম। একদিন প্রিন্সিপল স্যার ডেকে নিয়ে গিয়ে বললেন “মাসুদ সাহেব, আপনার কোন অসুবিধা হলে আমাকে বলবেন”। আমি বললাম “আমার কি অসুবিধা হবে স্যার”? তিনি বললেন, “মহিলা কলেক, পাড়ায় একবার কোন গুজব রটে গেলে তা কিন্তু সারা জিবনের জন্যই গায়ে লেগে থাকবে”। আমি অবাক হলাম, বললাম, “আমার কোন অসুবিধা হলে আমি আপনাকে অবশই বলব”। আমি মিরা নামক সেই তরুণীকে তার পর থেকে এড়িয়ে চলতে শুরু করলাম। ক্লাসে ঢুকলে ভুলেও কোনার বেঞ্চের দিকে তাকাতাম না। মিরা যে রাস্তা ধরে বাড়ি ফিরে আমি সেই রাস্তা সর্বক্ষণের জন্য ভুলে গেলাম। থাকনা সে তার মত। পরের বৈশাখ মাসে আমার পোস্টিং হল সীতাকুণ্ডে। অনেক বড় কলেজ, পাশেই গারো পাহাড়। তৃপ্তির ঢেকুর তুলে আমি বাড়ি চলে গেলাম। সন্ধ্যায় শুরু হ...

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন