তোমায় দিলাম অযুত জারুল ফুল
তোমায় দিলাম অযুত জারুল ফুল
তোমায় দিলাম হিজল ফুলের বন
রোজ নিশিথে একলা থাকার কালে
আমায় দিও খানিক তোমার মন।
আমায় দিও একটুখানি ছায়া
একটু দিও শান্ত শীতল জল
তোমার জন্য বুকের ভেতর তবু
সাত সাগরের অশ্রু টলমল।
আমার ভোরের আলোক জুড়ে দ্বিধা
আমার সকাল বিষণ্ণতায় ঠাসা
এক জনমের রাত্রি দিবসজুড়ে
তোমার নামেই নিত্য যাওয়া আসা
আমায় দিও একটুখানি ছুঁয়ে
আমায় দিও একটুখানি মন
এই জনমের জন্ম মৃত্যু জানে
তুমি মানেই আমার সমর্পণ।
---------- সাদাত হোসাইন
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন