ওটা কিছু নয় __নির্মলেন্দু গুন

এইবার হাত দাও, টের পাচ্ছ আমার অস্তিত্ব? পাচ্ছ না?
একটু দাড়াও আমি তৈরি হয়ে নেই।
এইবার হাত দাও, টের পাচ্ছ আমার অস্তিত্ব? পাচ্ছ না?
তোমার জন্মান্ধ চোখে শুধু ভুল অন্ধকার। ওটা নয়, ওটা চুল।
এই হল আমার আঙ্গুল, এইবার স্পর্শ করো, -না, না, না,
-ওটা নয়, ওটা কণ্ঠনালি, গরলবিশিষ্ট এক শিল্পীর
মাটির ভাস্কার্য, ওটা অগ্নি নয়, ওই আমি-আমার যৌবন।
সুখের সামান্য নিচে কেটে ফেলা যন্ত্রনার কবন্ধ-প্রেমিক,
ওখানে কি খোঁজ তুমি? ওটা কিছু নয়, ওটা দুঃখ;
রমণীর ভালোবাসা না-পাওয়ার চিহ্ন বুকে নিয়ে ওটা নদী,
নীল হয়ে জমে আছে ঘাসে,-এর ঠিক ডানপাশে, ওইখানে
হাত দাও, হ্যাঁ, ওটা বুক, ওইখানে হাত রাখো, ওটাই হৃদয়।
ওইখানে থাকে প্রেম,থাকে সৃতি,থাকে সুখ, প্রেমের সিম্পনি;
ওই বুকে প্রেম ছিল,সৃতি ছিল, সব ছিল তুমিই থাকো নি।

#উৎসর্গ;
 ওই মানুষটাকে যে একদিন মাঝপথে এসে হাতটা ছেড়ে দিয়েছিল।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বৃত্তবন্ধি

কেন মেঘ আসে - পর্ব ৪