আমার খুব খারাপ লাগে
আমার খুব খারাপ লাগে। আমার সব প্রিয় মানুষগুলো আমাকে একে একে দূরে ঠেলে দিচ্ছে। তাদের ইগ্নরিংটা দেখে আমার খুব কষ্ট হয়। তাদের ওয়ালে আমার দেওয়া ম্যাসেজগুলো এখন খুব অবহেলায় পড়ে থাকে। আমার চোখে চোখ রেখে কথা বলার সময় তাদের হয় না। তারা এখন আর আমাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে না। তারা আমার অভিমানগুলো দেখতে পায় না। হারিয়ে যাচ্ছে তারা দিন দিন। যত্নের অভাবে হয়ত একদিন সৃতিগুলোও একদিন হারিয়ে যাবে। তাদের স্থানে এখন চলে আসছে নতুন জন। আমার এখন সময় কাটে অন্য কারো সাথে কথা বলে। আমার হাসি-কান্না, বৃষ্টিবিলাশ এখন অন্য কাউকে নিয়ে। তবুও আমার খুব খারাপ লাগে। আমার সব প্রিয় মানুষগুলো আমাকে একে একে দূরে ঠেলে দিচ্ছে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন